নতুন আইফোনের জন্য স্মার্ট ব্যাটারি কেইস

২৯ অক্টোবর, ২০১৯ ২২:৩৪  
আপনি যদি অ্যাপলের নতুন আইফোন অর্থাৎ আইফোন ১১ এবং আইফোন ১১ প্রো কিনে থাকেন তাহলে হয়তোবা ফোনটিতে নতুন কেইস লাগানোর কথা ভাবছেন। সেই সাথে ব্যাটারি ব্যাকআপ বাড়াতে এগিয়ে আসছে অ্যাপল। কারণ অ্যাপল শিগগিরই স্মার্ট ব্যাটারি কেইস আনতে পারে বলে মনে করছে ৯টু৫ম্যাক। খবর এনগ্যাজেট। সোমবার অ্যাপলের উন্মোচিত আইওএস ১৩.২ এর কোডে একটি অঘোষিত অ্যাক্সেসরিজের ছবি দেখতে পেয়েছে ৯টু৫ম্যাক। যদিও এই কেইস প্রতিটা আইফোনে কী পরিমান ব্যাটারি লাইফ যুক্ত করবে বা কখন অ্যাপল এটি উন্মোচন করবে সেটি জানা যায়নি। আগের আইফোন ব্যবহারকারীদের আলাদা ব্যাটারি কেইস বা পাওয়ার ব্যাংক সাথে রাখার ঘটনা অহরহ ঘটেছে। যদিও এবার অ্যাপল আইফোন ১১ লাইনআপের ডিভাইসগুলো আরেকটু মোটা করেছে যাতে অধিক ক্যাপাসিটির ব্যাটারি যুক্ত করা যায়। বাস্তবে নতুন আইফোনের ব্যাটারি ব্যাকআপ ভালোই। ফলে যদি ব্যাটারি কেইস আনা হয় তাহলে সেটি কতোটা জনপ্রিয় হতে সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে। ডিবিটেক/বিএমটি